ব্লক মার্কেটে ১০২ কোটি টাকার লেনদেন
- আপডেট: ০২:১৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / ১০২৩১ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৬ নভেম্বর-২০ নভেম্বর) ব্লক মার্কেটে মোট ১০২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ৮০ কোটি ১৩ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত সপ্তাহে ব্লক মার্কেটে খান ব্রাদার্সের ২১ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংকের ২০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে ফাইন ফুডস ৬ কোটি ৪৭ লাখ, লাভেলো আইসক্রিম ৫ কোটি ৫২ লাখ, মুন্নু সিরামিকস ৫ কোটি ৩৩ লাখ, জিকিউ বলপেন ৪ কোটি ১৮ লাখ, ন্যাশনাল ব্যাংক ২ কোটি ৮৭ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ২ কোটি ৪৭ লাখ ও স্কয়ার ফার্মা ২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ঢাকা/এসএইচ




































