০৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
বাড়ল এলপি গ্যাসের দাম
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৩:৫১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / ১০২৮৬ বার দেখা হয়েছে
ভোক্তা পর্যায়ে বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ডিসেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এদিন সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ডিসেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ২১৫ টাকা থেকে ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২ নভেম্বর সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়।
ঢাকা/এসএইচ




































