০৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

সূচকের পতনে চলছে লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:১৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / ১০২৫৪ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১১ দশমিক ৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯১৫ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩১ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৪ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১০৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯০ টির, কমেছে ২০২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯ টি কোম্পানির শেয়ারদর।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

সূচকের পতনে চলছে লেনদেন

আপডেট: ১১:১৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫