০৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৩৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / ১০২২১ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৭–১১ ডিসেম্বর) সর্বোচ্চ লেনদেনের তালিকায় শীর্ষে উঠেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সাপ্তাহিক লেনদেন পরিসংখ্যান অনুযায়ী, সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ০১ লাখ টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ৪.০৭ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছে ১৩ কোটি ২৩ লাখ টাকা, যা মোট লেনদেনের ৩.১৭ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে ডমিনেজ। প্রতিদিন গড়ে কোম্পানিটির লেনদেন হয়েছে ১৩ কোটি ১৩ লাখ টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ৩.১৪ শতাংশ।

চতুর্থ অবস্থানে আছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর দৈনিক গড় লেনদেন হয়েছে ১২ কোটি ০১ লাখ টাকা, যা মোট লেনদেনের ২.৮৮ শতাংশ।

পঞ্চম স্থানে থাকা ফাইন ফুডস–এর প্রতিদিনের গড় লেনদেন ১১ কোটি ১৮ লাখ টাকা, যা মোট লেনদেনের ২.৬৬ শতাংশ।

এরপরের অবস্থানগুলোতে রয়েছে—এশিয়াটিক ল্যাবের দৈনিক গড় লেনদেন ১০ কোটি ৭২ লাখ টাকা,বিডি থাই ফুডের ১০ কোটি১৪ লাখ টাকা, এসিএমই পেস্টিসাইডস –এর ৯ কোটি ৪৫ লাখ টাকা, মন্নু ফেব্রিক্সের ৭ কোটি ৭৫ লাখ টাকা এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার লেনদেন হয়েছে প্রতিদিন গড়ে ৭ কোটি ৩৬ লাখ টাকা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

আপডেট: ১০:৩৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫