০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
আল-মদিনা ফার্মার ক্রেডিট রেটিং সম্পন্ন
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০১:৫২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / ১০২২৮ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএমই খাতের কোম্পানি আল-মদিনা ফার্মাসিটিক্যালস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, রেটিং অনুযায়ী, কোম্পানিটির দীর্ঘ মোয়াদে রেটিং হয়েছে ‘বিবিবি+’। আর স্বল্প মেয়াদে কোম্পানিটির রেটিং হয়েছে এসটি-৩।
কোম্পানিটির ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদেন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ঢাকা/এসএইচ



































