০২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
ব্লক মার্কেটে ৩২ কোটি টাকার লেনদেন
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৫:৫১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / ১০২২৪ বার দেখা হয়েছে
দেশের প্রধান পু্ঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৯ জানুয়ারি) ব্লক মার্কেটে সোমবার ২৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩২ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে গ্রামীণফোনের। এদিন কোম্পানিটির ১০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ফাইন ফুডস ৫ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ডাচ-বাংলা ব্যাংক ৪ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে এপেক্স স্পিনিং ৪ কোটি, বেক্সিমকো ফার্মা ১ কোটি ১৮ লাখ, লাভেলো আইসক্রিম ১ কোটি ৩৮ লাখ ও রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড ১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা/এসএইচ



































