০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

আফগানিস্তানে ওষুধ রপ্তানির নতুন কার্যাদেশ পেল আল-মদিনা ফার্মা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / ১০২২২ বার দেখা হয়েছে

আফগানিস্তানের কোম্পানি হেজাজ লিমিটেডের কাছ থেকে আবারও ওষুধ রপ্তানির কার্যাদেশ পেয়েছে পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মের তালিকাভুক্ত কোম্পানি আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটি।

তথ্য অনুযায়ী, আল-মদিনা ফার্মাসিউটিক্যালস কর্তৃপক্ষ আফগানিস্তানের কোম্পানি হেজাজ লিমিটেডের পক্ষ থেকে ৭৬ হাজার ১৪২ দশমিক ৬৮ মার্কিন ডলার মূল্যের একটি কার্যাদেশ গ্রহণ করা হয়েছে। এ আদেশের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে কোম্পানিটির রপ্তানি কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন এই চুক্তি প্রতিষ্ঠানটির বৈদেশিক মুদ্রা আয়ে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও প্রত্যাশা তাদের।

এর আগে আল-মদিনা ফার্মাসিউটিক্যালস হেজাজ লিমিটেড থেকে ১ লাখ ২৩ হাজার ২১৮ ডলারের পণ্য রপ্তানির কার্যাদেশ পেয়েছে।

আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০২৩ সালে। কোম্পানিটির পরিশোধিত মূলধন মাত্র ২০ কোটি ৪০ লাখ টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২ কোটি ৪০ লাখ। এর মধ্যে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকেদের হাতে ৬৯.৮৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৫.৪৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৪.৬৬ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

আফগানিস্তানে ওষুধ রপ্তানির নতুন কার্যাদেশ পেল আল-মদিনা ফার্মা

আপডেট: ০২:১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬