০৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড পাঠিয়েছে ১০ কোম্পানি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:২৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০২২০ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত দশ কোম্পানি গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- সায়হাম কটন, খুলনা পাওয়ার কোম্পানি, কুইন সাউথ টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, বাংলাদেশ স্টিল, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, বারাকা পতেঙ্গা পাওয়ার, কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, তশরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সূত্র মতে, সমাপ্ত হিসাববছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, আলোচ্য অর্থবছরে সায়হাম কটন ৭ শতাংশ,খুলনা পাওয়ার ৫ শতাংশ নগদ, কুইন সাউথ টেক্সটাইল দশমিক ০.০৫ শতাংশ নগদ, সায়হাম টেক্সটাইল ৬ শতাংশ নগদ, বাংলাদেশ স্টিল ৫০ শতাংশ নগদ, বিএসআরএম স্টিল ৫০ শতাংশ নগদ, বারাকা পতেঙ্গা ২ শতাংশ নগদ, কনফিডেন্স সিমেন্ট ১০ শতাংশ নগদ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ২৫ শতাংশ নগদ ও তশরিফা ইন্ডাস্ট্রিজ ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড পাঠিয়েছে ১০ কোম্পানি

আপডেট: ০৫:২৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬