০৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
তমিজউদ্দিন টেক্সটাইলের ডিভিডেন্ড বিতরণ
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৩:৫৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০২১১ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমস এবং বোনাস ডিভিডেন্ড বিও হিসাবের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ২২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো। এর মধ্যে ১২ শতাংশ ক্যাশ এবং বাকী ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড।
ঢাকা/এসএইচ


































