০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
কপারটেকের ক্যাশ ডিভিডেন্ড বিতরণ
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১০:৫৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ১০২২৩ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩০ জুন,২০২৫ সমাপ্ত অর্থবছরের ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত হিসাববছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।
আলোচ্য বছরে কোম্পানিটি ২.১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
ঢাকা/এসএইচ


































