০৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৫২৩ কোটি টাকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / ১০২২৫ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১১ মার্চ) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩৬ টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে। তবে কমেছে টাকার অংকে লেনদেনের পরিমান। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ০২ দশমিক ৫০ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৯২ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ৮১ পয়েন্ট কমে ২ হাজার ৩৮ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫২৩ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৯৩ কোটি ৭৩ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯১ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৩৬ টি কোম্পানির, বিপরীতে ৯৮ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৫২৩ কোটি টাকা

আপডেট: ০৩:১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬