০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
সূচকের পতনে চলছে লেনদেন
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১১:৫৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
- / ১০২১২ বার দেখা হয়েছে
ঈদের দীর্ঘ ছুটির পরে সপ্তাহের প্রথম কার্যদিবস মঙ্গলবার (২৪ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টা অর্থাৎ বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘৪৭ দশমিক ৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩০৬ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৫ দশমিক ৬৫ পয়েন্ট কমে ১ হাজার ৭৪ পয়েন্টে অবস্থান করছে এবং ‘ডিএস-৩০’ সূচক ২৯ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৯২ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৮ টির, দাম কমেছে ২৩৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টি কোম্পানির শেয়ারদর।
ঢাকা/এসএইচ


































