সাপ্তাহিক গেইনারের শীর্ষে মুন্নু সিরামিক
- আপডেট: ০২:৩৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / ১০২৪৪ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৩ মে থেকে ০৭ মে) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ২৬ টাকা ২০ পয়সা বা ৩২ দশমিক ৩৫ শতাংশ
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিকদার ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩১ দশমিক ০১ শতাংশ।
অন্যদিকে সপ্তাহজুড়ে ২৭ দশমিক ২৭ শতাংশ বৃদ্ধির পর দর বৃদ্ধির এ তালিকার তৃতীয় অবস্থানে উঠে এসেছে মোজাফ্ফর হোসেন স্পিনিং।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- কপারটেক, রিজেন্ট টেক্সটাইল , ন্যাশনাল ফিড মিল, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, অলটেক্স, টেকনো ড্রাগস এবং ড্যাফেডিল কম্পিউটার্স।
ঢাকা/এসএইচ



































