০২:২৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

সোনার বাংলা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৩০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / ১০২১৭ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ডিভিডেন্ড দেবে। যার মাঝে ০৫ শতাংশ নগদ এবং ০৫ শতাংশ বোনাস।

বৃহস্পতিবার (০৭ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, ২০২৫ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৯ পয়সা।। আগের বছর শেয়ার প্রতি ২০ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ০২ পয়সা।

আগামী ১৩ আগস্ট, ডিজিটাল প্ল্যাটফরমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ জুন।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

সোনার বাংলা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

আপডেট: ১১:৩০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬