০১:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

২ শতাংশ ডাউনপেমেন্টেই নিয়মিত হবে খেলাপি ঋণ!

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:২৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / ১০২২৫ বার দেখা হয়েছে

প্রতিকী ছবি

দুই শতাংশ ডাউনপেমেন্ট দিলেই খেলাপি ঋণ নিয়মিত করার সুযোগ দিয়ে আবারও ঋণ পুনঃতফশিলের সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। বাজেটের আগে এই বিশেষ নীতি সহায়তা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য দেয়া হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তাদের প্রত্যাশা, এতে বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা চালু হবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে।

২০২৫ সালের সেপ্টেম্বর শেষে নির্বাচনের আগে খেলাপি ঋণ ছিল ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ নীতি সহায়তার কারণে ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ কমে দাঁড়ায় ৫ লাখ ৫৭ হাজার কোটি টাকায়।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, তিন মাসে খেলাপি ঋণের হার ৩৫ দশমিক ৭৩ শতাংশ থেকে কমে ৩০ দশমিক ৬০ শতাংশে নেমে এসেছে। এবার বাজেটে বন্ধ কারখানা চালু করতে প্রায় ৪০ হাজার কোটি টাকার বরাদ্দের পরিকল্পনা থাকায়, সেই উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে আবারও খেলাপি ঋণ পুনঃতফশিলের সুযোগ দেয়া হচ্ছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী জুন পর্যন্ত মাত্র ২ শতাংশ ডাউনপেমেন্ট দিলেই খেলাপি ঋণ নিয়মিত করা যাবে। শুধু ৩১ মার্চ পর্যন্ত যারা খেলাপি হয়েছেন, তারাই এই সুযোগ পাবেন বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, কল-কারখানা চালু করতে হলে গ্রাহককে আবার কিছু ঋণ সুবিধা দিতে হবে। কলের পানি বের করতে হলে আবার কিছু পানি দিতে হয়। অতএব যারা খেলাপি অবস্থায় আছেন, তাদের পুনঃতফসিল করার সুবিধা আমরা আবার দিতে চাই।

তবে অর্থনীতিবিদরা বলছেন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্প সচল করার উদ্দেশ্য ইতিবাচক হলেও আগের দেয়া নীতি সহায়তার বাস্তব ফলাফল মূল্যায়ন করা জরুরি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক আল-আমিন বলেন, সরকারকে আগে কমিট করতে হবে যে এই নীতি সহায়তা দিলে অর্থনীতিতে কতটা অবদান রাখবে। সেটার স্পষ্ট হিসাব থাকতে হবে। যদি ফ্যাক্ট-ভিত্তিকভাবে দেখানো যায় যে এই সুবিধায় কতটা অর্থনৈতিক সুফল আসবে, তাহলে চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পুনঃতফশিলের আবেদন গ্রহণের পর তিন মাসের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে ব্যাংকগুলোকে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

২ শতাংশ ডাউনপেমেন্টেই নিয়মিত হবে খেলাপি ঋণ!

আপডেট: ১২:২৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬