০৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

লভ্যাংশে আগের নিয়মেই থাকছে ২০ শতাংশ কর

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / ১০১৭৮ বার দেখা হয়েছে

ফাইল ফটো

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর লভ্যাংশের ওপর প্রস্তাবিত নতুন পদ্ধতির কর আরোপের সিদ্ধান্ত বাতিল হতে পারে বলে জানা গেছে। গতকাল বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এনবিআরের কর্মকর্তারা জানান, বিভিন্ন মহলের চাপের কারণে সরকার এ সিদ্ধান্ত থেকে সরে আসছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রীর অনুমোদন প্রয়োজন হবে।

আগামী অর্থবছরের বাজেটে কোম্পানির ক্ষেত্রে লভ্যাংশ আয়ের ওপর ২০ শতাংশ কর প্রত্যাহার করে নিয়মিত হারে কর দেওয়ার প্রস্তাব করা হয়। অর্থাৎ কোনো কোম্পানির করহার সাড়ে ২৭ শতাংশ হলে ওই হারে লভ্যাংশের আয়ের ওপর কর দিতে হবে। আবার কোনো কোম্পানির করহার যদি সাড়ে ১২ শতাংশ হয়, তাহলে ওই হারে লভ্যাংশের ওপর কর দিতে হবে।

কিন্তু সরকারের এ নতুন সিদ্ধান্তের কারণে আগের নিয়মে কর দিতে হবে। অর্থাৎ লভ্যাংশের ওপর ২০ শতাংশ হারে কর দিতে হবে।

শেয়ার করুন

লভ্যাংশে আগের নিয়মেই থাকছে ২০ শতাংশ কর

আপডেট: ০৩:০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬