টানা ৩ দিনের উত্থান দিয়ে সপ্তাহ পার
- আপডেট: ০৫:৫৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / ১০১৭৬ বার দেখা হয়েছে
শেয়ারবাজারে রবিবার ছোট পতন দিয়ে শুরু হয়েছিল চলতি সপ্তাহ। তবে সোমবার বড় পতন হয়। এর পরেরদিন ঘুরে দাঁড়ায়। যা পরের দুই কার্যদিবসও অব্যাহত ছিল। এছাড়া বেড়েছে লেনদেনের পরিমাণ।
বৃহস্পতিবার (২৫ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৬৫৩ পয়েন্টে। যা বুধবার ১২ পয়েন্ট ও মঙ্গলবার ৫১ পয়েন্ট বেড়েছিল।
আজ ডিএসইতে ১ হাজার ১১০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৯৪০ কোটি ২১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৭০ কোটি ৫৩ লাখ টাকার বা ১৮ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৭৩ টি বা ৬৯.১১ শতাংশের। আর দর কমেছে ৬৮ টি বা ১৭.২২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৪ টি বা ১৩.৬৭ শতাংশের।
অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৯৮ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৩৩ টির, কমেছে ৬৯ টির এবং পরিবর্তন হয়নি ৩৮ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫১৪৯ পয়েন্টে।
আগের কার্যদিবসে সিএসইতে ৫৮ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক বেড়েছিল ২ পয়েন্ট।
ঢাকা/আরএইচ




































