০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগের গুজব সৃষ্টিকারীরা শনাক্ত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৩৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
  • / ১০৩৯৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল- ইসলাম পদত্যাগ করছেন- এমন গুজব ছড়ানো ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং সাম্প্রতিক সময়ে দরপতন সৃষ্টিকারী কারসাজি চক্রকে চিহ্নিত করা হয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে,  আইন অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ সামসুদ্দিন আহমেদ বলেন, একটি মহল পুঁজিবাজারকে অস্থিতিশীল করার জন্য গুজব ছড়াচ্ছে। এই বিষয়টিও তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, বাজারে গুজব ছড়ানো হচ্ছে যে বিএসইসি চেয়ারম্যান পদত্যাগ করতে যাচ্ছেন। কিন্তু প্রকৃত পক্ষে এর কেনো ভিত্তি নেই।

কমিশনার বলেন, পুঁজিবাজার নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আতঙ্কিত হওয়ারও কিছু নেই। পুঁজিবাজারের জন্য কমিশনের চেয়ারম্যান ও আমরা কাজ করছি। কেউ বা কোনো গোষ্ঠী যদি পুঁজিবাজারে কারসাজি করতে চায়, বিনিয়োগকারীদের ক্ষতি করতে চায় আমরা বসে থাকবো না। আমরা এখন অনেক শক্তিশালী, এখন কারসাজি করলেই চিহ্নিত করতে পারি।

আজ মঙ্গলবার গুজব ছড়ানো হয় বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল- ইসলাম পদত্যাগ করছেন ও তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হচ্ছে। এই গুজবে বাজারে শুরু হয় শেয়ার বিক্রির হিড়িক। তাতে লেদনের শেষ দেড় থেকে পৌনে ২ ঘণ্টা সূচকের পতন হয় ১৪৩ পয়েন্ট।

শামসুদ্দিন আহমেদ বলেন, আমাদের চেয়ারম্যান যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হন তাহলে তো সেটা পুঁজিবাজারের জন্য আরও ভালো হবে, আরও সৌভাগ্যের বিষয় হবে। এটা তো লকোচুরির কিছু নয়। এটা নিয়ে গুজব ছড়ানো কিছু নেই।

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগের গুজব সৃষ্টিকারীরা শনাক্ত

আপডেট: ১১:৩৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১