অ্যাক্টিভ ফাইন কেমিক্যালসের আয় বেড়েছে
- আপডেট: ০৫:৩৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
- / ১০৩৬৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ১০০ শতাংশ।
আজ রোববার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০৪ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ০২ পয়সা। সেই হিসেবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ০২ পয়সা বা ১০০ শতাংশ।
ঢাকা/এসএ




































