নামমাত্র সূচকের উত্থানে এসএমইতে লেনদেনের সমাপ্তি
- আপডেট: ০৩:৩১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
- / ১০৪৬২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই মার্কেটে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৪ জুলাই) সূচকের নামমাত্র উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ এসএমই মার্কেটে সূচক বাড়লেও টাকার অংকে লেনদেনের পরিমানও কমেছে। আজ এসএমইতে সূচক বেড়েছে ৩ পয়েন্ট বা ০.১৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ এসএমইতে ৩০ কোটি ৯ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৩ কোটি ৩৯ লাখ ৭ হাজার টাকা কম। গতকাল এসএমইতে ৪৩ কোটি ৪৮ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসএমইএক্স সূচক ৩ পয়েন্ট বা ০.১৬ শতাংশ বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১৩ পয়েন্টে।
আজ এসএমইতে ১২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৪টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। আর ৮টি কোম্পানির শেয়ার দর কমেছে।
ঢাকা/এসএ





































