টার্নওভারের শীর্ষে যেসব কোম্পানি
- আপডেট: ০৩:৪৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২
- / ১০৩৮৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডেলটা লাইফ ইন্সুরেন্স। আজ কোম্পানিটির ৩৫ কোটি ৬৬ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৬৫ লাখ ৩৭ হাজার টাকার।
ফরচুন সুজ ১৯ কোটি ৩৪ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে গ্রামীণফোন, ওরিয়ন ইনফিউশন, কেডিএস লিমিটেড, তিতাস গ্যাস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ওরিয়ন ফার্মার এবং এইচআর টেক্সটাইল।
ঢাকা/টিএ

























