০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

আর্থিক প্রতিষ্ঠানকে দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহের নির্দেশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:১৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১০৫৬৫ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বন্ড ইস্যুর মাধ্যমে দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সকল আর্থিক প্রতিষ্ঠানে পাঠিয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সার্কুলারে বলা হয়, কোনো কোনো আর্থিক প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদি উৎস হতে তহবিল সংগ্রহ না করে আন্তঃব্যাংক লেনদেনসহ বিভিন্ন স্বল্পমেয়াদি উৎস হতে তহবিল সংগ্রহ করে। এসব অর্থ দিয়ে লীজ অর্থায়নের মত দীর্ঘমেয়াদি বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করছে। এর ফলে কোনো কোনো আর্থিক প্রতিষ্ঠান তহবিলের পরিপক্কতা অমিলের কারণে আন্তঃব্যাংক লেনদেনের দায় ও আমানতকারীদের অর্থ মেয়াদ শেষে পরিশোধে ব্যর্থ হচ্ছে, যা প্রত্যাশিত নয়।

আরও পড়ুন: অনলাইনে ঘোষণা দিয়ে আনা যাবে সেবা খাতের বৈদেশিক আয়

এতে আরও বলা হয়, এমন পরিস্থিতিতে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে বিদ্যমান পরিপক্কতা অমিলের সুদক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে পাবলিক মানির ঝুঁকি কমানোর লক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আন্তঃব্যাংক লেনদেন পরিহার করতে বলা হয়েছে। এজন্য বন্ড ইস্যুর মাধ্যমে দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহের উদ্যোগ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা যাচ্ছে। আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।

ঢাকা/এসএ

শেয়ার করুন

আর্থিক প্রতিষ্ঠানকে দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহের নির্দেশ

আপডেট: ০৪:১৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩