ট্রাস্ট ইসলামী লাইফের ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশনের জন্য ত্রিপাক্ষিক চুক্তি
- আপডেট: ০৭:১৩:০১ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
- / ১০৫৬০ বার দেখা হয়েছে
ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (Electronic Subscription System) মাধ্যমে ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশনের জন্য ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৩ এপ্রিল) ডিএসই টাওয়ার, নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রম স্টক এক্সচেঞ্জ এবং ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মধ্যে এ ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসই’র প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, সিএসই’র উপ মহাব্যবস্থাপক হাসনাইন বারী, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ গিয়াস উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
আরও পড়ুন: প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
এ সময় ডিএসই, সিএসই, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও ইস্যুয়ার বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সাবস্ক্রিপশন আজ ৩ এপ্রিল থেকে শুরু হয়ে ৯ এপ্রিল পর্যন্ত চলবে।
ঢাকা/এসএ


































