০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

অনিবন্ধিত হাসপাতাল বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৫৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
  • / ১০৪৮০ বার দেখা হয়েছে

ফাইল ফটো

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি খতনা করাতে গিয়ে ৫ বছরের শিশু আয়ানের মৃত্যু হয়। হাসপাতালটির নিবন্ধন ছিলো না। নিবন্ধনহীন হাসপাতাল-ক্লিনিক বন্ধের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে এ নির্দেশ দেন তিনি। মন্ত্রী বলেন, নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ডা. সামন্ত লাল সেন বলেন, শিশু আয়ানের মৃত্যুতে ইউনাইটেড হাসপাতালের কার্যক্রম বন্ধ করা হয়েছে। ঘটনাটি তদন্ত হচ্ছে, তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। অবৈধ হাসপাতাল ক্লিনিকের বিপক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়। এক্ষেত্রে আদালতের যে নির্দেশনা আছে তা দেখে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এদিন আয়ানের বাবা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। সাতারকুলের ইউনাইটেড মেডিকেলের পুরো ঘটনা তুলে ধরে দোষীদের শাস্তি দাবি করেন তিনি।

আরও পড়ুন: প্রবাসীদের রেমিট্যান্স অর্থনীতির মূল চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত বেসরকারি হাসপাতালের সংখ্যা ৮ হাজার এবং ক্লিনিক ৯ হাজার। এর বাইরে যেসব হাসপাতাল ও ক্লিনিক এখনও নিবন্ধিত হয়নি তাদের বিরুদ্ধে শিগগির অভিযান চালানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ঢাকা/কেএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

অনিবন্ধিত হাসপাতাল বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

আপডেট: ১২:৫৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪