০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
রবি আজিয়াটার সাথে কে অ্যান্ড কিউয়ের চুক্তি
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১১:৩৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ১০২৯৬ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডে আরেক তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটার সাথে একটি চুক্তি সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি জানিয়েছে, রবি আজিয়াটা পিএলসি’র সঙ্গে “ডিরেক্ট অপারেটর বিলিং ফর ভাউচার সেলস” শীর্ষক একটি চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তির আওতায় নেটফ্লিক্স ইউএসএ, গুগল পে সহ বিভিন্ন ডিজিটাল ভাউচার বিক্রি করা হবে।
কোম্পানির মতে, এই উদ্যোগ তাদের ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং ভবিষ্যতে রাজস্ব বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
ঢাকা/এসএইচ


































