০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

ব্লক মার্কেটে পাঁচ কোম্পানির বড় লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:২০:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / ১০১৭১ বার দেখা হয়েছে

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৪৮ কোটি ৪১ লাখ ৬৯ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড-এর। এদিন কোম্পানিটির ৮ কোটি ২৪ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে এনভয় টেক্সটাইলস্‌ লিমিটেড। কোম্পানিটির ৭ কোটি ৩৮ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

৭ কোটি ০৬ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড ৩ কোটি ৫০ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার এবং জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২ কোটি ৯৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

ঢাকা/এআর

শেয়ার করুন

ব্লক মার্কেটে পাঁচ কোম্পানির বড় লেনদেন

আপডেট: ০৩:২০:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬