০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
ব্রাজিল-নরওয়ে মাঠে নামছে আজ, খেলা কখন এবং দেখবেন কীভাবে?
স্পোর্টস ডেস্ক:
- আপডেট: ০২:৩৪:২২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / ১০১৭৭ বার দেখা হয়েছে
বিশ্বকাপের ফাইনাল থেকে কি ব্রাজিল খুব বেশি দূরে অবস্থান করছে? সামনে আর তিনটি ম্যাচ; শেষ ষোলোর পর কোয়ার্টার ফাইনাল, এরপর সেমি। শেষ ষোলোয় আজ তাদের প্রতিপক্ষ নরওয়ে।
মেটলাইফ স্টেডিয়ামে দুদলের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ২টায়। এ ম্যাচে যারা জিতবে, তারা হবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা তৃতীয় দল। গত রাতে কানাডাকে হারিয়ে মরক্কো ও প্যারাগুয়েকে হারিয়ে ফ্রান্স শেষ আটের টিকিট কেটেছে। এই দুদলই কোয়ার্টার ফাইনালে একে অপরের মুখোমুখি হবে।
শেষ ৩২-এর বাধা যে উতরাতে পারবে, কোয়ার্টার ফাইনালে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের জয়ী দলকে। আর সেমিতে প্রতিপক্ষ আর্জেন্টিনা, মিশর, সুইজারল্যান্ড বা কলম্বিয়ার মধ্যে কেউ।
ঘরে বসেই টিভিতে দেশের তিনটি চ্যানেলে খেলা দেখা যাবে। দেশের সবচেয়ে জনপ্রিয় চ্যানেল সময় টেলিভিশন বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করছে। পাশাপাশি রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও টি-স্পোর্টসেও ম্যাচগুলো দেখা যাবে।
দর্শকরা মোবাইল ফোন কিংবা ল্যাপটপ থেকেও ম্যাচগুলো উপভোগ করতে পারবেন। সে জন্য নির্দিষ্ট ফি দিয়ে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপের সাবস্ক্রিপশন নিতে হবে।
ঢাকা/এসআর






























