০২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: সদরঘাটে কিরণের নেতৃত্বে সবুজ অভিযাত্রা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:৩১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / ১০১৭৬ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সদরঘাট ও কোতয়ালী থানাধীন বিভিন্ন সড়কের আইল্যান্ডে প্রায় শতাধিক বৃক্ষরোপণ করা হয়েছে। কর্মসূচির নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুফতিজুল কবীর কিরণ।

শুক্রবার (১৭ জুলাই) এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজিত এ কর্মসূচিতে মুফতিজুল কবীর কিরণ বলেন, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণের আহ্বানে সাড়া দিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, “দেশ আমাদের সবার। তাই পরিবেশ সংরক্ষণ ও নগরীর সৌন্দর্য বৃদ্ধিতে প্রত্যেক নাগরিকের ভূমিকা থাকা উচিত। আমরা শুধু একটি দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ থাকব না। ইনশাআল্লাহ, প্রতি শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি থানায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করব। আমাদের লক্ষ্য ঢাকাকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরীতে পরিণত করা।”

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সম্রাট আহমেদ, ৩৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী সবুজ মিঞা, কোতয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম, সাঈদুর রহমান, শিপন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সেচ্ছাসেবক ও স্থানীয়রা বলেন, পরিবেশ সংরক্ষণে সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ জরুরি। ভবিষ্যতেও রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম পরিচালনা করা হবে।
ঢাকা/এসআর

ট্যাগঃ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: সদরঘাটে কিরণের নেতৃত্বে সবুজ অভিযাত্রা

আপডেট: ০৮:৩১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬