০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

প্রথমবার আয়কর রিটার্নে ন্যূনতম কর ১ হাজার টাকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:১৫:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / ১০১৭২ বার দেখা হয়েছে

চলতি ২০২৬-২৭ অর্থবছরেও নতুন করদাতাদের জন্য ন্যূনতম আয়করে বিশেষ সুবিধা বহাল রেখেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রথমবার আয়কর রিটার্ন দাখিলকারীদের ন্যূনতম কর দিতে হবে মাত্র ১ হাজার টাকা, যেখানে অন্যান্য করদাতার ক্ষেত্রে ন্যূনতম কর নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা।

নতুন করদাতাদের কর ব্যবস্থায় উৎসাহিত করতে এই সুবিধা অব্যাহত রাখা হয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে।

এদিকে নতুন অর্থবছর থেকে ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করা হয়েছে। ফলে বছরে ৪ লাখ টাকার বেশি আয় হলে কেবল করযোগ্য আয় হিসেবে বিবেচিত হবে।

নতুন করহার অনুযায়ী, করমুক্ত সীমার পর প্রথম ৩ লাখ টাকার ওপর ১০ শতাংশ, পরবর্তী ৪ লাখ টাকার ওপর ১৫ শতাংশ, এরপরের ৫ লাখ টাকার ওপর ২০ শতাংশ, পরবর্তী ২০ লাখ টাকার ওপর ২৫ শতাংশ এবং এর বেশি আয়ের ওপর ৩০ শতাংশ হারে আয়কর প্রযোজ্য হবে।

উদাহরণ হিসেবে, কোনো ব্যক্তির বার্ষিক আয় ৪ লাখ ২০ হাজার টাকা হলে অতিরিক্ত ২০ হাজার টাকার ওপর ১০ শতাংশ হিসেবে কর দাঁড়ায় ২ হাজার টাকা। কিন্তু সাধারণ করদাতাকে ন্যূনতম কর হিসেবে ৫ হাজার টাকা পরিশোধ করতে হবে। তবে একই আয় নিয়ে কেউ যদি প্রথমবার রিটার্ন দাখিল করেন, তাহলে তাকে মাত্র ১ হাজার টাকা ন্যূনতম কর দিলেই হবে।

এনবিআরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় ১ কোটি ২৮ লাখ কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ধারী রয়েছেন। তবে তাদের মধ্যে নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করেন প্রায় ৪০ থেকে ৪২ লাখ করদাতা।

এবারের আরেকটি বড় পরিবর্তন হলো, সারা বছরই আয়কর রিটার্ন দাখিল করা যাবে। তবে সব করদাতাকেই অনলাইনে রিটার্ন জমা দিতে হবে। একই সঙ্গে আগেভাগে রিটার্ন দাখিলে কর ছাড় এবং দেরিতে জমা দিলে অতিরিক্ত অর্থ পরিশোধের বিধানও কার্যকর হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর—অর্থবছরের প্রথম প্রান্তিকে রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা সর্বোচ্চ ২৫ হাজার টাকা (যেটি কম) কর ছাড় পাওয়া যাবে।

অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিল করলে অতিরিক্ত কোনো ছাড় বা জরিমানা থাকবে না।

অন্যদিকে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত রিটার্ন দিলে পরিশোধযোগ্য করের ২ শতাংশ অথবা ন্যূনতম ৩ হাজার টাকা (যেটি বেশি) অতিরিক্ত পরিশোধ করতে হবে। আর এপ্রিল থেকে জুন সময়ে রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ন্যূনতম ৫ হাজার টাকা (যেটি বেশি) অতিরিক্ত অর্থ দিতে হবে।

রাজস্ব প্রশাসনের মতে, সারা বছর রিটার্ন দাখিলের সুযোগ এবং আগাম রিটার্নে কর ছাড়ের মাধ্যমে করদাতাদের নির্ধারিত সময়ের আগেই রিটার্ন জমা দিতে উৎসাহিত করা হবে।

ঢাকা/এআর

শেয়ার করুন

প্রথমবার আয়কর রিটার্নে ন্যূনতম কর ১ হাজার টাকা

আপডেট: ০৩:১৫:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬