১২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

অন্তঃসত্ত্বা কর্মীর চাকরিচ্যুতি নিয়ে প্রতিবেদন প্রকাশের পর কৃষিবিদ গ্রুপের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:১৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / ১০১৭৩ বার দেখা হয়েছে

অন্তঃসত্ত্বা এক নারী কর্মীকে চাকরিচ্যুতির অভিযোগ এবং মানসিক চাপে গর্ভে সন্তানের মৃত্যুর দাবি নিয়ে প্রকাশিত সংবাদের জেরে এবার বিজনেস জার্নাল ২৪.কম-কে আইনি নোটিশ পাঠিয়েছে কৃষিবিদ গ্রুপ। গ্রুপটির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ শামীম আহমেদ স্বাক্ষরিত একটি লিগ্যাল নোটিশে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, কল্পনাপ্রসূত ও মানহানিকর’ দাবি করে প্রতিবেদন প্রত্যাহার এবং প্রতিবাদলিপি প্রকাশের আহ্বান জানানো হয়েছে।

এর আগে গত ১৯ জুলাই ২০২৬ বিজনেস জার্নাল ২৪.কম-এ কৃষিবিদ গ্রুপে অন্তঃসত্ত্বা কর্মীকে হঠাৎ চাকরিচ্যুতি: মানসিক চাপে গর্ভে সন্তানের মৃত্যু!’ শিরোনামে অনুসন্ধানভিত্তিক প্রতিবেদন প্রকাশিত হয়।

আইনজীবীর পাঠানো দুই পৃষ্ঠার নোটিশে দাবি করা হয়েছে, কৃষিবিদ গ্রুপ একটি দীর্ঘদিনের স্বনামধন্য প্রতিষ্ঠান এবং প্রকাশিত সংবাদটি কোনো যাচাই-বাছাই ছাড়াই একতরফাভাবে প্রকাশ করা হয়েছে। এতে প্রতিষ্ঠানের ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে উল্লেখ করা হয়।

নোটিশে আরও বলা হয়েছে, প্রতিবেদনের বক্তব্যগুলো সম্পূর্ণ অসত্য ও মানহানিকর। বিজনেস জার্নালকে দুই দিনের মধ্যে সংবাদটি প্রত্যাহার করে তাদের পাঠানো প্রতিবাদ প্রকাশের আহ্বান জানানো হয়। অন্যথায় প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদকের বক্তব্য: প্রকাশিত সংবাদটি কোনোভাবেই প্রতিবেদকের ব্যক্তিগত মতামত বা নিজস্ব বক্তব্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়নি। সংবাদটি সম্পূর্ণভাবে অভিযোগকারী শারমিন সুলতানার অভিযোগ, চাকরিচ্যুতির চিঠি, সংশ্লিষ্ট নথিপত্র এবং তার উপস্থাপিত তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। সংবাদে অভিযোগের সমর্থনে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ডকুমেন্টের স্ক্রিনশটও প্রকাশ করা হয়েছে।

সংবাদ প্রকাশের আগে সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল এবং পরিচালক (অ্যাডমিন অ্যান্ড এইচআর) রেজাউল করিম খানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তারা ফোন রিসিভ না করায় পরবর্তীতে (১৫ জুলাই ২০২৬) হোয়াটসঅ্যাপে বিস্তারিত বিষয়টি উল্লেখপূর্বক মেসেজ পাঠিয়ে অভিযোগ সম্পর্কে তাদের বক্তব্য চাওয়া হয়। তবে প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত তারা কোনো জবাব দেননি। এর বাহিরেও প্রতিবেদক আলোচ্য সময়ে কৃষিবিদ গ্রুপের একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তারা বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলতে রাজি হননি। এ সংক্রান্ত কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ বার্তার স্ক্রিনশট এবং অন্যান্য তথ্য-উপাত্ত বিজনেস জার্নালের কাছে সংরক্ষিত রয়েছে।

এছাড়া, সংবাদে কৃষিবিদ গ্রুপের নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তার বক্তব্য প্রকাশ করা হয়েছে, যার সাক্ষাৎকারের অডিও রেকর্ডসহ একাধিক কর্মকর্তার এ সংক্রান্ত আলাপচারিতার ভয়েস রেকর্ডও সংরক্ষিত রয়েছে।

আরও পড়ুন: কৃষিবিদ সীডের মুনাফার মুখোশের আড়ালে পাওনার পাহাড়! 

বিজনেস জার্নাল কর্তৃপক্ষ মনে করে, জনস্বার্থসংশ্লিষ্ট অভিযোগের ক্ষেত্রে সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী অভিযোগকারী পক্ষের বক্তব্য, প্রাসঙ্গিক নথিপত্র এবং অভিযুক্ত পক্ষের বক্তব্য নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেই সংবাদটি প্রকাশ করা হয়েছে। কৃষিবিদ গ্রুপের পাঠানো প্রতিবাদও পাঠকদের স্বার্থে যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হলো। একই সঙ্গে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ভবিষ্যতে এ বিষয়ে কোনো অতিরিক্ত বক্তব্য বা ব্যাখ্যা প্রদান করা হলে সেটিও যথাযথভাবে প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, প্রকাশিত প্রতিবেদনে অভিযোগ করা হয়েছিল, কৃষিবিদ গ্রুপের অ্যাডমিন অ্যান্ড এইচআর বিভাগের এক্সিকিউটিভ অফিসার শারমিন সুলতানাকে ছয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার ঠিক আগে কোনো কারণ উল্লেখ না করেই চাকরিচ্যুতির নোটিশ দেওয়া হয়।

আরও পড়ুন: কাগুজে বিক্রি ওপর দাঁড়িয়ে কৃষিবিদ ফিডের মুনাফার প্রাসাদ!

অভিযোগকারী দাবি করেন, ওই সিদ্ধান্তের ফলে তিনি তীব্র মানসিক চাপে পড়েন এবং পরবর্তীতে চিকিৎসাজনিত জটিলতার কারণে গর্ভস্থ সন্তানের মৃত্যু ঘটে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, অভিযোগকারী বাংলাদেশ শ্রম আইন, মাতৃত্বকালীন সুবিধা এবং প্রতিষ্ঠানের সার্ভিস রুল লঙ্ঘনের অভিযোগ তুলেছেন।

ঢাকা/এসআর

শেয়ার করুন

অন্তঃসত্ত্বা কর্মীর চাকরিচ্যুতি নিয়ে প্রতিবেদন প্রকাশের পর কৃষিবিদ গ্রুপের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

আপডেট: ০৫:১৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬