১১:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৩২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / ১০২০২ বার দেখা হয়েছে

সিএনজি বিক্রিতে কমিশন বৃদ্ধিসহ চার দফা দাবি বাস্তবায়নের আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।

দাবি পূরণ না হলে আগামী ৩০ জুলাই দেশব্যাপী প্রতীকী ধর্মঘট এবং পরে ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর বিজয়নগরের আকরাম টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি বাস্তবায়নের জন্য গঠিত স্টিয়ারিং কমিটির আহ্বায়ক আমিরুজ্জামান চৌধুরী লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় সংগঠনের সভাপতি মনোরঞ্জন ভক্ত, মহাসচিব ফারহান নূরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা/এমআর

শেয়ার করুন

সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি

আপডেট: ০৬:৩২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬