পৃষ্ঠপোষকতার ব্যবসা চলবে না: অর্থমন্ত্রী
- আপডেট: ০৭:১৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ১০১৭২ বার দেখা হয়েছে
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের অধীনে পৃষ্ঠপোষকতার ব্যবসা চলবে না। যত বড় মন্ত্রী হোক, যত বড়ই ক্ষমতাবান লোক হোক—এ সরকারের আমলে পৃষ্ঠপোষকতার কোনো সুযোগ নেই।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম বন্দরে চট্টগ্রাম কাস্টমসকে প্রভাবশালী সিন্ডিকেটের ভয়মুক্ত করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।
এসময় বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মনিরুজ্জামানসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে অর্থমন্ত্রী বন্দর ভবনে জাতীয় রাজস্ব বোর্ড, কাস্টমস, চট্টগ্রাম চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, শিপিং এজেন্টসহ বন্দরের অংশীজনদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন।
বৈঠকে বন্দর ও কাস্টমসের মধ্যে বিদ্যমান জটিলতা নিরসন, বন্দর ব্যবস্থাপনায় গতি ফেরানো, কাস্টমস সেবার প্রতিবন্ধকতা দূর করার পাশাপাশি ব্যবসায়িক খরচ কমানোর বিষয়ে সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।
ঢাকা/আরআই
































