০৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

‘অর্থনীতির সাথে সামঞ্জস্য রেখে পুঁজিবাজারের পরিবর্তন আনতে হবে’

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
  • / ১০৫৩২ বার দেখা হয়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নব-নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, পুঁজিবাজারের বর্তমান অবস্থা থেকে উত্তোরনের জন্য বাজার সংশ্লিষ্ট সকল পক্ষকে এগিয়ে আসতে হবে এবং যার যার অবস্থান থেকে কাজ করতে হবে৷ আমাদের একটি মাত্র উদ্দেশ্য আর সেটি হলো পুঁজিবাজারকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়া। অর্থনীতির সাথে সামঞ্জস্য রেখে দেশের পুঁজিবাজারের পরিবর্তন আনতে হবে।

আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) সিইও ফোরামের প্রেসিডেন্ট মোঃ ছায়েদুর রহমানের নেতৃত্বে ১৩ সদস্যের এক প্রতিনিধিদলের সাথে ডিএসইর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু এসব কথা বলেন৷

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ডিএসইর চেয়ারম্যান বলেন, আমরা যারা এখানে আছি আমাদের প্রত্যেকেরই একটি সামাজিক মর্যাদা আছে। এই সামাজিক মর্যাদা নষ্ট করে আমরা ব্যক্তি স্বার্থে এই প্রতিষ্ঠানে কোনো কিছু করার চেষ্টা করবো না। আমি ব্রোকারেজ হাউজের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে চাই। তাই ব্রোকারেজ হাউজ এবং ডিএসই এই দুই প্রান্তের মধ্যে একটি সমন্বয় থাকতে হবে। আমরা সকল সমস্যা এক সাথে বসে সমাধান করতে চাই। আমরা কারো দোষ খুজতে বা সমালোচনা করতে চাই না। আমার যে দায়িত্ব রয়েছে সেটুকু সঠিকভাবে পালন করতে পারছি কিনা সেটাই হলো আমার মূল লক্ষ্য। পুঁজিবাজারের প্রধান স্টেকহোল্ডার হলো ব্রোকারেজ হাউজ৷ সেই ব্রোকারেজ হাউজের প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন আপনারা প্রধান নির্বাহী কর্মকর্তাগণ। আপনাদের দায়িত্ব অনেক বেশি। আপনাদের পরামর্শ অনুযায়ী বিনিয়োগকারীগণ বিনিয়োগে উৎসাহিত হন৷

অধ্যাপক হাসান বাবু আরও বলেন, বিশ্বায়ন এবং তথ্যপ্রযুক্তির উন্নয়ন ও বিকাশের ফলে বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক লেনদেনের প্রেক্ষাপট ও গতিপ্রকৃতি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। সেই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে ডিএসইও অবকাঠামোগতভাবে এবং প্রযুক্তিগতভাবে এগিয়ে যাবে৷ কোনো দিক থেকে আমরা পিছিয়ে থাকতে চাই না৷ এজন্য আমরা সকল পক্ষের সাথে আলোচনা করে একটি গঠনমূলক কর্মপরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট পক্ষের সাথে বসবো৷ আমরা আশাবাদী
গঠনমূলক কর্ম পরিকল্পনাই বয়ে আনবে আগামীদিনের সফলতা৷

তিনি আরও বলেন, উদীয়মান অর্থনীতির দেশ বাংলাদেশ৷ অর্থনৈতিক বিবেচনায় দেশের পুঁজিবাজার এমন থাকতে পারে না৷ সকল পক্ষের অংশীদারিত্বমূলক আলোচনার মাধ্যমে সমস্যা চিহ্নিত করতে হবে এবং যথোপোযুক্ত উদ্যোগ নিতে হবে৷ এক্ষেত্রে সবার সহযোগিতা দরকার৷ সবার সহযোগিতায় আমরা বাজারের উন্নয়ন করতে চাই৷ অর্থনীতি এগিয়ে যাচ্ছে, পুঁজিবাজার পিছিয়ে থাকতে পারে না৷

আরও পড়ুন: ইউনাইটেড এয়ারের আগের পর্ষদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বিএসইসি 

সিইও ফোরামের প্রেসিডেন্ট মোঃ সায়েদুর রহমান বলেন, বাজারে বর্তমানে বেশকিছু সমস্যা কাজ করছে। এরমধ্যে এক্সপোজার লিমিট, মাল্টিপল ট্যাক্স, ফ্লোর প্রাইস, ভালো ভালো কোম্পানি বাজারে না আসা ইত্যাদি বিষয় অন্যতম। আমরা আশা করি, বিএসইসি, বাংলাদেশ ব্যাংক, এনবিআর সহ সব রেগুলোটর সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধানে একসাথে কাজ করবে। আমাদের সহযোগিতা সবসময় আপনাদের সাথেথাকবে।

এসময় উপস্থিত ছিলেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার এফসিএ৷ সিনিয়র মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস।

ঢাকা/এসএ

শেয়ার করুন

‘অর্থনীতির সাথে সামঞ্জস্য রেখে পুঁজিবাজারের পরিবর্তন আনতে হবে’

আপডেট: ০৬:০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩