০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রগতী ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১০:৩৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / ১০২৭৯ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২৭ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৩১ পয়সা । আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৫ টাকা ২৪ পয়সা।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৪৪ পয়সা । আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ১৩ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৭ টাকা ৩৬ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ জুন দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ মে।
ঢাকা/এসএইচ
































