০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

অলটেক্স ইন্ডাষ্ট্রিজের উৎপাদন বন্ধ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৪৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
  • / ১০৩০৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের অলটেক্স ইন্ডাষ্ট্রিজের উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। গেল ২১ সেপ্টেম্বর ২০২১ তারিখ কোম্পানিটির উৎপাদন বন্ধ রয়েছে।মেশিনারিজ অত্যন্ত পুরাতন হওয়ার কারণে এর উৎপাদন কার্যক্রম বন্ধ রেখেছে অলটেক্স ইন্ডাষ্ট্রিজ। কোম্পানির প্রকাশিত নিরীক্ষা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

নিরীক্ষা প্রতিবেদনে আরো জানানো হয়, অলটেক্স ইন্ডাষ্ট্রিজ তাদের ভ্যাট রিটার্ন (মুসক-৯.১) জমা দেয়নি যা কোম্পানিটিকে জরিমানার সম্মুখীন করতে পারে। এছাড়া আন্তর্জাতিক অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী ডেফার্ড ট্যাক্সও গণনা করেনি। এছাড়া প্রতি ৩ থেকে ৫ বছরের মধ্যে জমি পুন:মূল্যায়নের নিয়ম থাকলেও অলটেক্স ইন্ডাষ্ট্রিজ তা পালন করেনি।

এ ব্যাপারে অলটেক্স ইন্ডাষ্ট্রিজের কোম্পানি সচিব জিয়াউল হক ডেইলি শেয়ারবাজার ডটকমকে জানান, মেশিনারিজগুলো অনেক পুরাতন হয়ে গেছে যা জরুরি ভিত্তিতে মেরামত করা প্রয়োজন। মেশিনারিজগুলো মেরামতের জন্য তাই সাময়িকভাবে উৎপাদন বন্ধ রয়েছে। কিন্তু অন্যান্য কার্যক্রম চলছে বলে জানান তিনি।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

অলটেক্স ইন্ডাষ্ট্রিজের উৎপাদন বন্ধ

আপডেট: ০৩:৪৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১