১০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধির কারণ জানে না দুলামিয়া কটন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:১০:১০ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ১০৩৫৪ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। সম্প্রতি কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধির কারণে ডিএসই’র পাঠানো নোটিশের জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ০৩ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ৯০ টাকা ৭০ পয়সা। আর গত ০৭ সেপ্টেম্বর বাজার শেষে কোম্পানিটির শেয়ার দর ১৩৬ টাকা ৩০ পয়সায় উন্নীত হয়েছে। অর্থাৎ এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ৪৫ টাকা ৬০ পয়সা।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধির কারণ জানে না দুলামিয়া কটন

আপডেট: ০২:১০:১০ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫