অস্বাভাবিক শেয়ার দর বাড়ার কারণ জানে না ওরিয়ন ইনফিউশন
- আপডেট: ১০:৩৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
- / ১০৪৯৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা গেছে, সম্প্রতি কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটি পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।
বাজার পরযবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৩১ জুলাই কোম্পানিটির শেয়ার দর ছিল ১৬৬ টাকা ৩০ পয়সা। ২৫ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ২২০ টাকায় উন্নীত হয়।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
আরও পড়ুন: বন্ড ইস্যু করবে আইএফআইসি ব্যাংক।
ঢাকা/টিএ





































