১২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
আইডিএলসি ইনকাম ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১২:৫৯:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
- / ১০৬০৯ বার দেখা হয়েছে
বে মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড খাতের ‘আইডিএলসি ইনকাম ফান্ডের’ ট্রাস্টি ইউনিটহোল্ডারদের জন্য ৩.৯০ শতাংশ অন্তর্বতীকালীন ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর পুরোটাই ক্যাশ ডিভিডেন্ড।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) অনুষ্ঠিত ট্রাস্টি সভায় এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ফান্ড ম্যানেজার সূত্র মতে,৩১ ডিসেম্বর,২০২২ সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। এই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৩৯ পয়সা।
আরও পড়ুন: বাজার মূলধন কমেছে ছয় হাজার কোটি টাকা
একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (মার্কেট ভ্যালু) হয়েছে ১০ টাকা ৭০ পয়সা। আগামী ১২ জানুয়ারি সকাল ১০:৩০-এ ট্রাস্টি সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা/এসএ


































