০৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

আইডিএলসি নাগরিক এসডিজি ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৩৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
  • / ১০৪৩২ বার দেখা হয়েছে

আইডিএলসি নাগরিক এসডিজি মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রোববার (১৯ মে) বিএসইসির চেয়ারম্যান আধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামে সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ৯১০তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: পাওয়ার গ্রিডের ২৫০ কোটি প্রিফারেন্স শেয়ার অনুমোদন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইডিএলসি নাগরিক এসডিজি ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ২৫ কোটি টাকা। এর মধ্যে ফান্ডটির উদ্যোক্তা আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড আড়াই কোটি টাকা প্রদান করেছে। বাকি ২২ কোটি ৫০ লাখ টাকা সাধারণ বিনিয়োগকারীগণের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা। উক্ত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে ‘আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড’ ফান্ডের ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে ‘সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ‘ব্র্যাক ব্যাংক লিমিটেড’।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

আইডিএলসি নাগরিক এসডিজি ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

আপডেট: ০৭:৩৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪