আইসিবি স্ট্যাবিলাইজেশন ফান্ডে ১০০ কোটি টাকার বিনিয়োগ সম্পন্ন
- আপডেট: ০২:০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
- / ১০৪২৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজার স্থিতিশীলতায় স্ট্যাবিলাইজেশন ফান্ডের মাধ্যমে ১০০ কোটি টাকা বিনিয়োগ সম্পন্ন হয়েছে ইনভেস্টম্যান্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। বাজার স্থিতিশীলতায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর নির্দেশে আইসিবি ১০০ কোটি টাকা বিনিয়োগ সম্পন্ন করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা গেছে, পুঁজিবাজারের সেকেন্ডারি মার্কেটে তারল্য প্রবাহ নিশ্চিত করতেই এই অর্থ বিনিয়োগ করা হয়েছে। পুঁজিবাজারে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে বিএসইসির এই পদক্ষেপকে সাধুবাদ জানায় বিনিয়োগকারীরা।বাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের অনুমোদিত ডিভিডেন্ডের অপরিশোধিত বা আদাবি করা অংশ পুঁজিবাজারের উন্নয়নে ব্যবহারের লক্ষ্যে ‘ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড’ বা ‘শেয়ারবাজার স্থিতিশীল তহবিল গঠন করা হয়।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিধিমালা,২০২১ এর অধীনে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) গঠিত হয়েছে। বিধিমালা অনুসারে, সিএমএসএফ তালিকাভুক্ত সিকিউরিটিজ ইস্যুকারীর কাছ থেকে অদাবীকৃত এবং অবন্টিত ক্যাশ বা স্টক ডিভিডেন্ড, অফেরত পাবলিক সাবস্ক্রিপশনের অর্থ এবং অ-বরাদ্দকৃত রাইট শেয়ার স্থানান্তর করার মাধ্যমে প্রাপ্ত বিনিয়োগকারীদের পক্ষে ক্যাশ এবং স্টকের অভিভাবক হিসাবে কাজ করে।তহবিলে জমা করা নগদ বা স্টক যে কোনো সময়ে শেয়ারহোল্ডার বা বিনিয়োগকারীদের দ্বারা যথাযথ দাবির উপর ভিত্তি করে পরিশোধ বা নিষ্পত্তি করা হবে।
‘ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড’ তালিকাভুক্ত সিকিউরিটিজ ক্রয়-বিক্রয়, অন্যান্য সিকিউরিটিজে বিনিয়োগ করা, বাজারের মধ্যস্থতাকারীদের ঋণ প্রদান, তালিকাভুক্ত সিকিউরিটিজ ধার দেওয়া এবং ধার নেওয়া এবং বিনিয়োগকারীদের দাবির নিষ্পত্তির মাধ্যমে বাজারে তারল্য নিশ্চিত করা এবং পুঁজিবাজারকে স্থিতিশীল করতে সাহায্য করা।
ঢাকা/টিএ



































