আজ গেইনারের শীর্ষে ছিল যেসব কোম্পানি
- আপডেট: ০৫:০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৩৬৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭১টির বা ৪৫ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইউনিয়ন ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আগের কার্যদিবস বুধবার ইউনিয়ন ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ৫৯ টাকা ৬০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৬৫ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৯০ পয়সা বা ৯.৮৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইউনিয়ন ইন্সুরেন্স ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আরামিট সিমেন্টের ৯.৮৬ শতাংশ, বিডি থাই ফুডের ৯.৭৩ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ৮.৯০ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৮.৭০ শতাংশ, মনোস্পুল পেপারের ৮.৫৫ শতাংশ, গোল্ডেনসনের ৭.২১ শতাংশ, খুলনা পাওয়ারের ৬.৯১ শতাংশ, সালভো কেমিক্যালের ৬.০৬ শতাংশ এবং পেপার প্রসেসিংয়ের ৫.৬৭ শতাংশ।
ঢাকা/বিএইচ

























