আজ দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
- আপডেট: ০৩:২৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / ১০১৭৪ বার দেখা হয়েছে
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৮ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড। ফান্ডের ইউনিট দর ৩০ পয়সা বা ১০.০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় যৌথভাবে শীর্ষে ছিল ট্রাস্ট ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড। ফান্ডের ইউনিট দরও ৩০ পয়সা বা ১০.০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।তালিকার তৃতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডস লিমিটেড এর শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ৯.৫৭ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান ৯.৩৭ শতাংশ, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড ৮.৮২ শতাংশ, অ্যাপেক্স স্পিনিং ৮.৭২ শতাংশ, আইএফআইসি ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড ৮.৫৭ শতাংশ, ক্রাউন সিমেন্ট ৮.৩৫ শতাংশ এবং যৌথভাবে ইবিএল ১ম মিউচুয়াল ফান্ড ও এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড ৭.৮৯ শতাংশ বেড়েছে।
ঢাকা/আরএইচ


































