আজ ১০৯ জনের করোনা শনাক্ত
- আপডেট: ০৬:৪৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
- / ১০৩৮৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ১১৫ জনে। শনাক্তের হার ২ দশমিক ০৬ শতাংশ। এ সময়ের মধ্যে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১৩১ জন অপরিবর্তিত থাকল।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৩০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ২৮০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ০৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
ঢাকা/এসএ





































