১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

সংসদ নির্বাচন: মোবাইলে আর্থিক লেনদেনে সীমা বেঁধে দিলো কেন্দ্রীয় ব্যাংক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৪১:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০৩১৮ বার দেখা হয়েছে

ফাইল ফটো

আসন্ন নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় ব্যাংক মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিসেস (এমএফএস) মাধ্যমে লেনদেনে দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকার সীমা আরোপ করেছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এই সীমা আগামী ৯ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯টা মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা প্রযোজ্য থাকবে।

একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১০টি লেনদেন করতে পারবেন এবং প্রতি লেনদেনের সর্বোচ্চ সীমা হবে ১ হাজার টাকা। কেনাকাটার পেমেন্ট এবং ইউটিলিটি বিল প্রদানের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অপরিবর্তিত থাকবে।

উল্লেখিত খাত ছাড়া অন্য সব ধরনের এমএফএস লেনদেন এই সময়ে সাময়িকভাবে বন্ধ থাকবে। এই সময়কালে পি-টু-পি ইন্টারনেট ব্যাংকিং (IBFT-এর মাধ্যমে) সম্পূর্ণ বন্ধ থাকবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই ব্যবস্থা নির্বাচনকালীন আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেয়া হয়েছে। সংশ্লিষ্ট মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে সীমা অনুযায়ী লেনদেন পরিচালনা করার নির্দেশনা দেয়া হয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

সংসদ নির্বাচন: মোবাইলে আর্থিক লেনদেনে সীমা বেঁধে দিলো কেন্দ্রীয় ব্যাংক

আপডেট: ০২:৪১:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬