০৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল: প্রধানমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৩১:৪০ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩
  • / ১০৪৭৪ বার দেখা হয়েছে

ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্রাম এখন আর গ্রাম নেই। আমরা শতভাগ বিদ্যুৎ দিয়েছি। রাস্তাঘাটের উন্নতি করেছি। এখন আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।

আজ রোববার (২ জুলাই) সকালে টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালে সরকার গঠন করে এই পর্যন্ত আসা। গত সাড়ে ১৪ বছরে বাংলাদেশ বদলে গেছে। একটি বাড়ি একটি খামার, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক, আমার গ্রাম আমার শহর, নানা সামাজিক নিরাপত্তামূলক কাজের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

তিনি বলেন, বাংলাদেশের সব জায়গায় আমি ঘুরেছি। মাইলের পর মাইল কাদা মাটি মাড়িয়েছি, নৌকায়, সাম্পান, ট্রলার, ডিঙি নৌকা, ভ্যান কোনটায় চড়িনি? সবকিছু তে আমার চড়া আছে। এভাবে বাংলাদেশ ঘুরেছি, দেখেছি। আর সেটা বুঝে বুঝে উন্নয়নের জন্য কর্মসূচি হাতে নিয়েছি। এখন বাংলাদেশকে আমরা একটা অবস্থানে নিয়ে এসেছি।

আরও পড়ুন: সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে: বাণিজ্যমন্ত্রী

এর আগে প্রধানমন্ত্রী শনিবার (১ জুলাই) দুদিনের সফরে কোটালীপাড়া পৌঁছান। এ সময় স্থানীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। পরে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে কার্যালয় চত্বরে তিনটি গাছের চারা রোপণ করেন সরকার প্রধান। এরপর কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও দুপুরের খাবার খান প্রধানমন্ত্রী। পরে কোটালীপাড়া থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। টুঙ্গিপাড়া পৌঁছে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর টুঙ্গিপাড়ার নিজ বাড়িতে বিশ্রামে যান প্রধানমন্ত্রী। রাতে সেখানেই রাত্রী যাপন করেন। প্রধানমন্ত্রীর এবারের সফরে সঙ্গে ছিলেন ছেলে সজীব ওয়াজেদ জয়।

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল: প্রধানমন্ত্রী

আপডেট: ১২:৩১:৪০ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩