আমরণ অনশনে এসআইবিএলের চাকরিচ্যুত কর্মকর্তারা
- আপডেট: ০৫:৩৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
- / ১০৪২৪ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) চাকরিচ্যুত কর্মকর্তারা চাকরি ফিরে পাওয়ার দাবিতে আমরণ অনশন ও বিক্ষোভ করেছেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে এসআইবিএলের প্রধান কার্যালয়ের সামনে শতাধিক চাকরিচ্যুত কর্মকর্তা শান্তিপূর্ণ অবস্থান করছেন।
এ সময় চাকরিচ্যুত কর্মকর্তারা জানান, কোনো অগ্রিম নোটিশ ছাড়াই তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বর্তমান পরিচালনা পর্ষদ অনৈতিক ও জোরপূর্বক তাদের চাকরি থেকে সরিয়ে দিয়েছে।
আরও পড়ুন: ব্লকে পাচঁ কোম্পানির বড় লেনদেন
এসআইবিএলের বিক্ষোভকারী এক কর্মকর্তা বলেন, কোনো কারণ ছাড়াই আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের কোন অপরাধ নাই। চাকরিতে পুনর্বহাল চাই। বাড়িতে অসুস্থ বাবা-মা। চাকরি হারিয়ে আমরা এখন অসহায়।
জানা গেছে, বিনা নোটিশে ৬৭২ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করায় তারা মানবেতর জীবন যাপন করছেন।
ঢাকা/এসএইচ



































