আড়াই লাখের বেশি শেয়ার বিক্রির ঘোষণা
- আপডেট: ১১:১৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
- / ১০৩৬০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত নিউ লাইন ক্লোথিংসের ২ পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ২ পরিচালক কোম্পানির মোট ২ লাখ ৭৯ হাজার ৩০০টি শেয়ার বেচবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র জানায়, কোম্পানির পরিচালক মারফুল হক চৌধুরী ১ লাখ ৬৭ হাজার ৫৮০টি শেয়ার বেচবে। এই পরিচালকের কাছে কোম্পানির মোট ২৬ লাখ ৮৯ হাজার ৬৫৯ টি শেয়ার আছে।
কোম্পানির আরেক পরিচালক মশিউল হক চৌধুরী ১ লাখ ১১ হাজার ৭২০টি শেয়ার বেচবে। এই পরিচালকের কাছে কোম্পানির মোট ১৭ লাখ ৯৩ হাজার ১০৬টি শেয়ার আছে।
কোম্পানির ২ পরিচালক আগামী ২৮ এপ্রিলের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বেচতে পারবে।
ঢাাকা/টিএ

























