০২:১৭ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

ইউনূস সরকারের সঙ্গে কাজ করতে চায় পাকিস্তান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:২০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
  • / ১০৪১৩ বার দেখা হয়েছে

আগামী দিনগুলোতে পাকিস্তান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক উভয় ক্ষেত্রে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আজ সোমবার (১৯ আগস্ট) প্রধান উপদেষ্টার দপ্তর থেকে চিঠির এ তথ্য জানানো হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ড. ইউনূসকে লেখা চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির উপায় আমাদের সক্রিয়ভাবে খুঁজে বের করা দরকার বলে আমি বিশ্বাস করি। এটি দক্ষিণ এশিয়ার জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন: থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন পেতংতার্ন সিনাওয়াত্রা

শাহবাজ শরিফ বলেন, ‘আমরা আন্তরিকভাবে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় গভীর সম্পর্ক গড়ে তুলতে চাই, যা আমাদের দুই দেশের জনগণের স্বার্থ রক্ষা করবে এবং তাদের জীবনে অর্থবহ পরিবর্তন আনতে পারবে।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ এবং দক্ষিণ এশিয়ায় অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পাকিস্তান অত্যন্ত মূল্য দেয়।’

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

ইউনূস সরকারের সঙ্গে কাজ করতে চায় পাকিস্তান

আপডেট: ০১:২০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪