০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
ইনডেক্স এগ্রোর বোর্ড সভার তারিখ ঘোষণা
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১১:৩৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / ১০৩১৬ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৬ অক্টোবর বিকাল সাড়ে ৫টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ঢাকা/এসএইচ


































