১০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

ইপিএস প্রকাশ করেছে মেঘনা পেট্রোলিয়াম

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৯:০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / ১০৫২৩ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি বিদ্যুৎ খাতের কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বুধবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৫-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ১০ টাকা ২৪ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৯ টাকা ৭৪ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ টাকা ৬ পয়সা। গতবছর একই সময়ে ২৭ টাকা ২২ পয়সা আয় হয়েছিল।

আরও পড়ুন: শাহজালাল ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১৪৯ টাকা ৩১ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল মাইনাস ১৪ টাকা ৩৫ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫৫ টাকা ১৮ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

ইপিএস প্রকাশ করেছে মেঘনা পেট্রোলিয়াম

আপডেট: ০৯:০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫